কথায় আছে, "সকল কর্মই চরমে বিলিন"। আশা করি উক্তিটি বুঝিয়ে বা উদাহরণ দিয়ে বলার দরকার নেই। শুধু অতিতের দিকে দৃষ্টি নিবন্ধ করলেই অসংখ্য ঘটনার চরম পরিনতি পরিস্কার লক্ষ্য করা যায়।
বাংলাদেশে এমন অনেক কর্মের চরম ভাব এখন ষ্পষ্ট হয়ে উঠেছে। যেমন দুর্নীতি, খাদ্যে ভেজাল, ধর্ষণ ইত্যাদি। এগুলি বিলিন কিভাবে ঘটে তাই দেখার প্রতিক্ষা করছি। সম্প্রতিক কালে ধর্ষণ কর্মটি অমার্জনীয় পর্যায়ে ঠেকেছে। স্বামীর সম্মুখে স্ত্রীকে ধর্ষণ, হুজুর কর্তৃক নাবালিকা ধর্ষণ,বাসে তরুণী ধর্ষণ, হত্যা এমনকি বাবা ভাই ডেকেও মহিলারা আর নিজেকে রক্ষা করতে পাচ্ছে না। ভয়ংকর ধর্ষণ-মহামারি চলছে ঘরে বাইরে। সর্বত্র কর্মটি দেধারছে চলতে চলতে চরম পর্যায় থেকে বিলিনের অশনিতে পা দিয়েছে। যার চিহ্ন আমরা লক্ষ্য করতে পাচ্ছি দিকে দিকে। যারা দুঃসময়ের কান্ডারী যাদের হাতে সময় পরিবর্তনের দায়, তারাই আজ জেগেছে। সেই অকুতভয়, প্রতিবাদী সর্বস্তরের তরুন তরুণী, আজ ময়দানে নেমে গেছে, ধর্ষিতার পাশে দাঁড়িয়ে বলছে -বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই। ধর্ষকদের ফাঁসী চাই, Kill them cocks, We want justice, Hang all Rapist, বাতাশে কান পাতলে এও শুনা যায় যেখানেই ধর্ষণ সেখানেই কাঠগড়া, আর স্পটে ফাঁসি কার্যকর করবে জনগণ নিজেই। সুতরাং সাধু সাবধান !!
Friday, 9 October 2020
Next
This is the most recent post.
Previous
This is the last post.
Subscribe to:
Post Comments (Atom)
Photos
3-latest-1110px-slider
-বোন তোমার ভয় নাই, তোমার ভাই মরে নাই
কথায় আছে , " সকল কর্মই চরমে বিলিন"। আশা করি উক্তিটি বুঝিয়ে বা উদাহরণ দিয়ে বলার দরকার নেই। শুধু অতিতের দিকে দৃ...
0 comments:
Post a Comment